জগন্নাথপুর -বিশ্বনাথ – সিলেট সড়কের কালভার্টে গর্ত ও ফাটল, দুর্ঘটনার আশংকা, দ্রুত সংস্কার প্রয়োজন

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

জগন্নাথপুর -বিশ্বনাথ – সিলেট সড়কের কালভার্টে গর্ত ও ফাটল, দুর্ঘটনার আশংকা, দ্রুত সংস্কার প্রয়োজন

হুমায়ূন কবীর ফরীদি##

জনগুরুত্বপূর্ণ জগন্নাথপুর – বিশ্বনাথ -সিলেট আঞ্চলিক সড়কের বান্দের বাজার সংলগ্ন এলাকায় কালভার্টে বড় গর্ত হওয়ার পাশা-পাশি ফাটল দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে যাত্রী সাধারণ চলাচল করছেন। যেকোনো মুহূর্তে অনাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে দ্রুত এই কালভার্টটি সংস্কার করা প্রয়োজন। এবিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে স্থানীয় এলজিইডি সুত্র জানিয়েছেন।

১৩ ই নভেম্বর রোজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে ও জানাযায়, জগন্নাথপুর -বিশ্বনাথ – সিলেট আঞ্চলিক সড়কের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা অংশে বান্দের বাজার সংলগ্ন কালভার্টের মধ্যখানে বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশা-পাশি বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনে হাজার হাজার জনসাধারণ প্রতিনিয়ত জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। এমনকি স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ অফিসগামী লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এই ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিয়ে যাত্রীবাহী যানবাহন ও ভারী যানবাহন সহ ছোট -খাটো যানবাহন চলাচলের ফলে যেকোনো মুহূর্তে কালভার্ট ভেঙে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। এবং সিলেট এর সাথে জগন্নাথপুরের সরাসরি যানবাহন চলাচল বন্ধ হতে পারে।
এ ব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালক,যাত্রী সাধারণ ও স্থানীয় একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, বিগত প্রায় ৭/৮ মাস আগে এই ব্রীজের মধ্যখানে বড় গর্ত হলে স্থানীয় এলজিইডি কর্তৃক গর্তে স্টীলের কপাট দিয়ে মেরামত করা হয়। এখন আবার এই ব্রীজে বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশা-পাশি বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়ে ব্রীজটি মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এখানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। তারা আরেো বলেন, জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জানমালের নিরাপত্তার স্বার্থে এই কালভার্ট ব্রীজটি সংস্কার কিংবা পূর্ণঃ নির্মাণ এর জন্য স্থানীয় এমপি মোহাম্মদ কয়ছর আহমদ মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন মুঠোফোনে আলাপকালে বলেন, কালভার্টে গর্ত ও ফাটল এর খবর পেয়ে তৎক্ষনাৎ পরিদর্শন করেছি। ইতিপূর্বেও এই কালভার্টে গর্ত হওয়ার পর স্টীলের কপাট দিয়ে মেরামত করা হয়েছিল। এবার যে অবস্থা এখানে বেইলী সেতু বসাতে হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। পাশাপাশি ইউএনও মহোদয় এর সাথে আলাপ হয়েছে। উপজেলা পরিষদ থেকে ফান্ডের ব্যবস্থা করে কালভার্টি দ্রুত কাজ করার চিন্তা ভাবনা আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ