জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির র‍্যালী ও পথসভা

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির র‍্যালী ও পথসভা

 

হুমায়ূন কবীর ফরীদি##

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৮ ই নভেম্বর রোজ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে ফিরে এসে পথভায় মিলিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু,সদস্য আবু লেইছ, এম এম সোহেল, এম সাদিকুর রহমান নান্নু, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মির্জা লিকসন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, দিলু মিয়া, সদস্য আছকির আলী (সাবেক চেয়ারম্যান) ফারুক আহমেদ, বিএনপি নেতা হাজী সোহেল আমীন,হাবিবুর রহমান হাবিল, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আনিসুর রহমান তুতি, যুগ্ম মোঃ কামরুজ্জামানকে, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রাজা মিয়া, পাটলী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ খলিলুর রহমান, মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ নূর,যুগ্ম আহবায়ক মোঃ আখলুল করিম, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কয়েস উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রাহিন তালুকদার, আশারকান্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেনকে, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ জুবায়ের আহমদ আবু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আবু তালেব, মনির উদ্দীন, বিএনপি নেতা আনোয়ারুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, রাসেল বক্স,সাদিক আলম, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, সদস্য রোকন মিয়া, মোঃ আল আমীন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য ফারুক আহমেদ জিতু, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমীন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

এ সংক্রান্ত আরও সংবাদ