সুনামগঞ্জে ২শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

সুনামগঞ্জে ২শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পারভেজ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬ খ্রি.) সন্ধ্যা ১৮:২৫ ঘটিকায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন চালবন এলাকায় ধৃত আসামির বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৭০,০০০ (সত্তর হাজার) টাকা, উদ্ধার ও জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন এবং কনস্টেবল কাউসার ও জাবরুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ