প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুবদলের আনন্দ র্যালী, পথসভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ল গৌরব, ঐতিহ্য আর সংগ্রাম সাফল্যের ৪৮ ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে ২৮ শে অক্টোবর রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড যুবদলের হাজারো নেতাকর্মী উপস্থিতিতে এক বিশাল আনন্দ র্যালী জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে ফিরে এসে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের ১ম যুগ্মআহবায়ক জুবেদ আলী লখন এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জান বাদশা মোহাম্মদ আলী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, পাইলগাও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সাধারণব সম্পাদক সিরাজুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে, যুবদলের প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম কে, দেশনেত্রী খালেদা খালেদা জিয়া কে এবং সস্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সকল গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে নিহত যুবদলের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশা-পাশি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁহারা নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, যুবদল যেভাবে বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে আগামীতেও রাজপথে থেকে সরকারের বিরুদ্ধে যে সকল যড়যন্ত্র হচ্ছে কটিন ভাবে মোকাবিলা করার জন্যে প্রস্তুত থাকতে হবে। পথসভার সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম উপজেলা যুবদলের এবং ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মী কে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালীটি সফল করার জন্যে উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আনন্দ র্যালীতে উপস্থিতি ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, সদস্য আব্দুল হক কামালী, রুহেল চৌধুরী, আল আমিন, আবুল হাসনাত আমির, রুকন মিয়া সহ উপজেলা যুবদলের নেতাকর্মী উপজেলা যুবদলের আওতাধীন ৮টি ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জগন্নাথপুর উপজেলা যুবদলের আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের উদ্ভোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসুচিতে যুবদল সহ বিএনপি পরিবারের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনতা রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুজিব জাহান রক্ত কেন্দ্র সিলেট।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest