প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
সুনামগঞ্জ-৩ আসনের এমপি, জাতীয় সংসদ কমিটির সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসররা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। আমরা আজকের প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থান আর হবেনা। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এদেশের শান্তিপ্রিয় জনগণ ফাঁসিতে ঝুলিয়ে ফাসির রায় অবশ্যই কার্যকর করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্থরের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। যারাই এদেশে সন্ত্রাস করার চেস্টা করবে ও উন্নয়ন উৎপাদন কে বাধাগ্রস্ত করার চেস্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুপরিকল্পিত মেধা খাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা উন্নয়নে এগিয়ে যাচ্ছে, ইতমধ্যে উন্নয়নের ছোয়া লেগেছে। সন্ত্রাস, মাদক ও জোয়ার বিরুদ্ধে কাউকেই চার দেওয়া হবেনা।
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৮ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মীর অংশ গ্রহনে এক বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর পৌর পয়েন্টে ফিরে এসে সমাবেশে মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি। এতে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ দায়রা ও জেলা আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম-আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুতফুর রহমান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সদস্য সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন , জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, ১ম যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমূখ ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest