জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ নূর হোসেন, এএসআই এখলাছুর রহমান এবং এএসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ২৩ শে সেপ্টেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রাম নিবাসী মৃত ইলিয়াছ উদ্দিন এর ছেলে নন জিআর নং-১৭৯/২৬(জগ:) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী শামীম আহমদ(৩৮) ও একই উপজেলার হাড়গ্রাম গ্রাম নিবাসী মৃত তরফ উল্ল্যার ছেলে সিআর নং-৩২৬/২৫, তারিখ- ১৬ অক্টোবর, ২০২৫ ইং (সুনামগঞ্জ, জগন্নাথপুর) ধারা- ১৭(৫), পারিবারিক আদালত আইন, ২০২৩ এর গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ শামীম মিয়া(৪৫)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্র জানিয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ