প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ছোটন(২৬) নামক এক যুবক রক্তাক্ত গুরুতর জখম হয়েছে। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় রহমত আলী(৫৫)কে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞানামা ৫/৬ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত যুবকের বড় ভাই মোঃ রাজা মিয়া।
স্থানীয় ও অভিযোগ পত্র সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মঈনউদ্দীন এর ছেলে মোঃ রাজা মিয়া(৩৫) ও একই গ্রাম নিবাসী মৃত আনফর আলীর ছেলে রহমত আলী(৫৫) এর মধ্যে বিভিন্ন বিষয়াধী নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। বিগত ১৪ ই সেপ্টেম্বর বিকাল প্রায় ৪ ঘটিকার সময় মোঃ রাজা মিয়ার ছোট ভাই সাদিকুর রহমান ওরফে ছোটন(২৬) নিজ বাড়ীর পার্শ্ববর্তী পাড়ারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে গোসল সেরে বাড়ী ফেরার পথে বাড়ী পার্শ্ববর্তী দোকান ঘরের সামনে পৌঁছা মাত্রই প্রতিপক্ষ রহমত আলী(৫৫) ও তার লোকজন পূর্বপরিকল্পিত ভাবে ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সাদিকুর রহমান ওরফে ছোটন এর গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত গুরুতর আহত করে। গুরুতর আহত সাদিকুর রহমান ওরফে ছোটন এর আর্তচিৎকারে তার বড় ভাই রাজা মিয়া ও পরিবার এর লোকজন সহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে রক্তাক্ত আহত অবস্থায় আহত যুবক সাদিকুর রহমান ওরফে ছোটনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত এই যুবকের অবস্থা গুরুতর হওয়ায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাহার ডান পায়ের উরুর নীচে ও হাটুর উপরে দুই স্থানে এবং ডান হাতের কনিষ্ঠ আঙুলে দারালো অস্ত্রের রক্তাক্ত গুরুতর আঘাত রয়েছে। এ ব্যাপারে আহত সাদিকুর রহমান ওরফে ছোটন এর বড় ভাই মোঃ রাজা মিয়া বাদী হয়ে ১৪ ই সেপ্টেম্বর দিবাগত রাতে প্রতিপক্ষ হামলাকারী রহমত আলী (৫৫) কে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest