প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ১১নং সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে ২৬ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় এই বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুলহাস মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো: সাদিক হোসেন রাজু এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন সূত্রধর এর প্রানবন্ত সঞ্চালনায় আবেগঘন ও আনন্দ মূখর পরিবেশে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাদীপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ শফিকুল আলম কোরেশীর মাতা আলহাজ্ব মেহেরুন নেছা। বক্তব্য রাখেন, ১১ নং সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমেনা বেগম, অভিবাবক কমিটির সাভাপতি লুতফুর রহমান ও বিদ্যালয় এস এম সি কমিটির অন্যতম সদস্য সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন জনি।

এসময় উপস্থিত ছিলেন, ১১ নং সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিবাবক কমিটির সদস্য সুলতান মিয়া,
ও বিশিষ্ট ক্রীড়াবিদ মখলিছ মিয়া, আলাউদ্দিন ও নানু মিয়া সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকমণ্ডলী, প্রধান অতিথি মহোদয়, এসএমসি (SMC) কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং পিটিএ (PTA) কমিটির সম্মানিত সভাপতি দিক -নির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার সমাপনী পর্যায় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার যাত্রা শুরু হয়। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বিদ্যালয় জীবনের মধুর স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করে।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest