প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়চর্চা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে এসব স্টোর উদ্বোধন করা হয়।
গতকাল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় প্রথমে বেলা ১১ টায় উপজেলা সদরের জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসদস্য শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। পরে সততা স্টোরের ফিতা কেটে উদ্বোধন করেন ইউএনও মো. ইসলাম উদ্দিন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১টায় পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। পরে বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আক্কাছ আলীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান জোয়ারদার পলাশের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী ও প্রধান শিক্ষক ফররুখ আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নোমান আহমদ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest