জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পাঁচ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পাঁচ আসামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী কালাম(৫২),আবুল(৫৪), হিরন মিয়া (৪০), সাদিক(৩৮) ও এখলাছ (৪২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মতিউর রহমান, এসআই সাব্বির আহমদ, এএসআই এখলাছুর রহমান, এএসআই শাহে জামাল এবং এএসআই মাহবুবুর রহমান চৌধুরী সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মৃত হারিছ আলীর ছেলে আদালত কর্তৃক নন জিআর ২০৯/২৬ (জগন্নাথপুর) মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী কালাম মিয়া (৫২), আবুল হাসনাত (৫৪), হিরন মিয়া (৪০) ও একই গ্রাম নিবাসী মৃত ধলাই মিয়ার ছেলে এখলাছ মিয়া (৪২) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

 

এ সংক্রান্ত আরও সংবাদ