প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনোরুল হক এই ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, ভালবাসা, সমর্থন প্রত্যাশা করছেন।
সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা এবং ‘আধুনিক ও মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুন সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী মনোরুল হক। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি কলকলিয়া ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মনোরুল হক তাঁহার আগামী দিনের লক্ষ্য সমূহ তুলে ধরে বলেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক। শিক্ষার মানোন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, কৃষকদের সার-বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশা-পাশি শিক্ষা – স্বাস্থ্য ও বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান ও সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি নিরলসভাবে কাজ করবেন। মনোরুল হক কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন খবরে যুবসমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।
এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়নের যুবসমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাঁদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। মনোরুল হক একজন ক্লিন ইমেজের মানুষ দক্ষ সংঠক ও পরোপকারী।তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মনোরুল হক একান্ত আলাপকালে বলেন,অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest