প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে নাজিম(৪৫) নামক এক ব্যক্তি নিহত ও মহিলা সহ দুইজন আহত।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার লুদুরপুর গ্রাম নিবাসী মৃত গিয়াস উদ্দিন এর ছেলে নাজিম উদ্দীন এর ছোট বোনের বিয়ে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। বিয়ের দাওয়াত নিয়ে নাজিম উদ্দীন এর সাথে তাহার চাচাতো ভাই মাসুম মিয়ার মনোমালিন্য হয়। এই বিয়ের ওয়ালিমার দাওয়াত দেওয়া জন্য ১৭ অক্টোবর রোজ শনিবার সকাল প্রায় সাড়ে দশ ঘটিকার সময় নাজিম উদ্দীন (৪৫) তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার ঘরে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে নাজিম উদ্দিন(৪৫) এর উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন(৪৫) গুরুত্বর আহত হন। তৎক্ষনাৎ আশপাশের লোকজন গুরুতর আহত নাজিম উদ্দীন(৪৫)কে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এছাড়াও এই ঘটনায় নিহতের স্ত্রী ও বোন জামাই মনসুর আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের বোন সাজিয়া বেগম বলেন, মাসুমের নেতৃত্বে ৭-৮জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাই উপর হামলা করে চুলফি দিয়ে বুকে উপর্যুপুরি আঘাত করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিন(৪৫) কে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (এসআই) মোঃ নূর হোসেন বলেন, পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest