প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দিতে হবে। এসব তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য হতে পারেন আবেদনকারীরা। এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে আপনার ভিসা আবেদনে।সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।
এর আগে ভিসা সাক্ষাৎকার নিয়ে আবেদনকারীদের সতর্ক করে একটি বার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে ভিসা সাক্ষাৎকারে অতীত বা বর্তমানের কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করে সম্পূর্ণ সত্য তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের বা যে কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে অসত্য তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপনের চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়, সাক্ষাৎকারে সত্য বলতে হবে। মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
ভিসার আবেদন বা সাক্ষাৎকারের সময় অতীতে ভিসা প্রত্যাখ্যান, অনুমোদিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) কিংবা অন্য কোনো ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার তথ্য গোপন করার চেষ্টা না করতেও আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest