প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
শারদীয় দুর্গাপূজা ২০২৬ ইং উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব সার্বজনীন শারদীয় দূর্গাপূজা-২০২৬ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নূর হোসেন, জগন্নাথপুর পৌর সভার সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্বামী, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বদরুদ্দোজা, পল্লী বিদ্যুৎ জগন্নাথপুর অফিস এর কর্মকর্তা ঋষি কেশ, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুর্শেদুল আলম, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, সাবেক কাউন্সিলর নীশিকান্ত, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, রবিন্দ্র দেবনাথ, নিশীকান্ত রায়, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,সাংবাদিক শাহজাহান, সাংবাদিক শাহ ফুজায়েল, বিভাষ দেব ও শ্রভ্র দেব প্রমূখ।
এসময় রাজনৈতিক, সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ, জগন্নাথপুর উপজেলার ৩৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest