প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ নূর হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই অনিক পাল এবং এএসআই জমির উদ্দিন সহ একদল পুলিশ ১অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী মেশকার মিয়ার স্ত্রী জগন্নাথপুর থানার মামলা নং-০৪, তারিখ-০৪/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-৭/৮(১)/৮(২), মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২সহ ০৪টি মানবপাচার মামলার পলাতক আসামী মোছাঃ শোবি বেগম(৩০), মনফর আলীর ছেলে শামছুল (২৮) সিলেট শাহাপরান থানা এলাকা হইতে গ্রেপ্তার করেন। জগন্নাথপুর পৌর সভার পশ্চিম ভবানীপুর গ্রাম নিবাসী ভোলাকি রবিদাস এর ছেলে সমর রবিদাস(৩৬)কে জগন্নাথপুর থানার মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৬ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৪(ক) মামলার আসামী সমর রবিদাস(৩৬) কে ০৮ লিটার চোলাই মদসহ জগন্নাথপুর পৌরসভাস্থ চিলাউড়া পয়েন্টে মুছা ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে হইতে গ্রেপ্তার করেছেন ও জগন্নাথপুর উপজেলার কামরাখাই(উত্তর পাড়া) গ্রাম নিবাসী আনোয়ার মিয়া ওরফে তরুণ মিয়ার ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-৫৬, তারিখ-০২/১০/২০২৬ খ্রিঃ, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর আসামী শিপন মিয়া (৩৯)কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২ অক্টোবর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest