জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের সজিব হাসান (১২) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী নবীগঞ্জ এলাকা থেকে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে।
পরিবার সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত তেলিকোনা গ্রাম নিবাসী মোঃ কিবরিয়া বিগত ২৭ সেপ্টেম্বর বিকাল প্রায় ৩ ঘটিকার সময় তার ছেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন সামারগাঁও দারুলউলুম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সজিব হাসান(১২) কে নিয়ে এই মাদ্রাসার গেইটে দিয়ে আসেন। এই দিন সন্ধ্যার পর শিক্ষার্থী সজিব হাসান এর মা সামারগাঁও দারুলউলুম মাদ্রাসার মুহতামিম এর নিকট মুটোফোনে কল করে ছেলের খোঁজ নিলে মাদ্রাসার মুহতামিম জানান, সজিব মাদ্রাসায় যায়নি। এরপর থেকে নিখোঁজ সজিব হাসান এর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। এবং সজিবের বাবা মোঃ কিবরিয়া ও চাচা রুমেন মিয়া মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী সজিব হাসান (১২) এর সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থী সজিব হাসান এর বড় ভাই জাবির হাসান বলেন, আমার ভাই সামারগাঁও দারুলউলুম মাদ্রাসা গেইট থেকে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। আত্মীয়- স্বজন সহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও আজ অবধি আমরা তার সন্ধান পাইনি। কোনো সুহৃদ ব্যক্তি তাহার সন্ধান পেলে মোবাইল নাম্বার -০১৩০৭১১৩৯৮২,০১৭৬৩৩০০০০১ এবং ০১৩৩৪৫৭২৪২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ