প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ফ্রান্সে বাংলাদেশ এ্যাম্বেসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ফ্রান্স জমিয়ত শাখার নেতৃবৃন্দরা।
এ উপলক্ষে বুধবার বিকেলে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ অনন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি ও সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খালেদ আহমদ জায়িম এর নেতৃত্বে ফ্রান্স জমিয়তের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এতে ফ্রান্স জমিয়তের সহ সভাপতি কামরুল ইসলাম সাহেব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সদ্য নিয়োগ প্রাপ্ত এ্যাম্বেসসেডর খন্দকার এম তালহাকে ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest