প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ৮ নভেম্বর দিবাগত সন্ধ্যা রাতে কলকলিয়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ঘিপুড়া গ্রামবাসীর আয়োজনে এই গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলীর বাড়ীতে বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুস ছামাদ এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রোকন মিয়ার পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।
আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, বিশিষ্ট মুরুব্বী আংগুর মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, বিএনপি নেতা রফিক মিয়া, বিশিষ্ট মুরুব্বী আব্দুস সোবহান, আবুল মিয়া, বিএনপি নেতা আবুল কালাম ফটিক, উকিল আলী, আলী আকবর, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুবদল নেতা দিলোয়ার হোসেন ও মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন , কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, মিটন মিয়া, বিএনপি নেতা আশিকুর রহমান, বিএনপি নেতা সুজাত মিয়া, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,আনোয়ারুল হক, আকিক মিয়া, আতর আলী, আব্দুল মান্নান, আব্দুল মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ জিতু, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলকলিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান ছাত্র রাজনীতি হতে বেড়ে ওঠা একজন স্বজন রাজনীতিবিদ। মানব কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করাই তাঁহার স্পৃহা। তিনি সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ এর আস্থাভাজন হওয়ায় হাজী মোঃ আব্দুস সোবহান এর অক্লান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে এলাকার উন্নয়ন মূলক কাজ হচ্ছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের ও এমপির বরাদ্দে এক কথায় ডাবল বরাদ্দে দ্রুততার সহিত ইউনিয়নবাসীর উন্নয়ন হবে। আসুন আমরা সবাই মিলে হাজী মোঃ আব্দুস সোবহানকে চেয়ারম্যান নির্বাচিত করি।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest