প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।২ নভেম্বর রোজ সোমবার দিবাগ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১৩টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— খালি দাস, সুমলাল দাস, দিনেশ দাস, গর্মন দাস, লামা কান্ত দাস, সুবল দাস, কুশীলাল দাস, মতি লাল দাস, ধীরেন্দ্র দাস, প্রমুদ দাস, প্রমুত দাস, বারীন্দ্র দাস ও অমিত লাল দাস। ক্ষতিগ্রস্তরা সকলেই দরিদ্র মৎস্যজীবী পরিবারের সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, ঘনবসতি এবং ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১৩টি ঘরই সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
আশেপাশের স্থানীয়রা জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest