প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রতিক সময়ে উপজেলায় চুরি, মাদক বিস্তার এবং থানায় মিথ্যা মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও টাকা আদায়ের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি উঠেছে।
২৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় স্থানীয় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোয়ারা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃপেষ রায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আখন্দ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা একাডেমি সুপারভাইজার অরূপ কুমার রায়, এসআই আশরাফ হোসেন, মাওলানা মতিউর রহমান এবং মুহিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা এলাকায় চুরি, মাদকের বিস্তার এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে, কতিপয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং থানার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হুমকি দিয়ে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ সভায় উত্থাপিত হয়। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest