জগন্নাথপুরের পর্নোগ্রাফি মামলার আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

জগন্নাথপুরের পর্নোগ্রাফি মামলার আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (এসআই) মোঃ নূর হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সাব্বির হোসেন এর নেতৃত্বে পিএসআই জিসান আহমেদ সহ একদল পুলিশ বিগত ১৭ অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং-৭, তারিখ-১০/০৯/২০২৬, জিআর-১৫৬, ধারা-পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) মামলার এজাহার নামীয় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মধ্যম ফারির বিল গ্রাম নিবাসী ফুরকান এর ছেলে আসামী আব্দুল আজিজ (২৪)কে কক্সবাজার সদর থানা এলাকা হইতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৮ ই অক্টোবর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ