বিএনপি নেতা জিতু’র মায়ের মৃত্যুতে কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শোক প্রকাশ

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

বিএনপি নেতা জিতু’র মায়ের মৃত্যুতে কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শোক প্রকাশ

হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু’র মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা, কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শ্রীধরপাশা গ্রাম নিবাসী মোঃ আখলাকুল আম্বিয়া জিতু’র মমতাময়ী মা বিগত ৯ অক্টোবর রোজ শুক্রবার ১টা ৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ এই দিন দিবাগত-রাত ৮ টা ৩০ মিনিটের সময় শ্রীধরপাশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উঁনার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম,মোঃ হুমায়ূন কবির, আব্দুল মন্নান, আব্দুল মতিন, মনির উদ্দীন, মাসুম আলম, মিঠন মিয়া, আবু তালেব, মাহবুবুল আলম মাছুম, স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্পেনের কাতালোনিয়া বিএনপির সদস্য আলী আসকর, যুক্তরাজ্য বিএনপি নেতা শায়েখুজ্জামান শায়েখ, যুক্তরাজ্য বিএনপি নেতা সাইফুল ইসলাম (ফয়জুল হক), জগন্নাথপুর সাংবাদিক ফোরাম সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি নেতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা রফিক মিয়া, সমছু মিয়া সুফি মিয়া, আজিজুল হক আজিবুল, জাহেদুজ্জামান শোয়েব, রুহেল আলম, সালাউদ্দিন আহমেদ, শিবলু মিয়া, রহিম উদ্দিন, আঞ্জর আলী, আঃ সালাম, সুফি মিয়া সাদিক হোসেন রাজু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সাধারন সম্পাদক সোহেল আহমদ, সহ-সভাপতি শামসুজ্জামান, কামরুল হাসান লিটন সালেহ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আকাশ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ জিতু, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ, সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম প্রমূখ ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আখলাকুল আম্বিয়া জিতুর প্রয়াত মায়ের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ