জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত সহ দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত সহ দুই আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ নূর হোসেন, এসআই সাব্বির হোসেন, এসআই অনিক পাল এবং  এএসআই মাহবুবুর রহমান সহ একদল পুলিশ ৫ অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কুবাজপুর (আহমদাবাদ) গ্রাম নিবাসী মৃত তছর উদ্দিন এর ছেলে সিআর নং- ৫৫/ ২৬ (জগঃ) মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী আফাজ চৌধুরী(৪৮) ও চিলাউড়া (আলাখনার পাড়) গ্রাম নিবাসী মোঃ নজির মিয়ার ছেলে  জগন্নাথপুর থানার ,জিডি নং-২২১, তারিখ- ০৬ অক্টোবর, ২০২৬, ধারা-পুলিশ আইনের ৩৪  এর গ্রেফতারকৃত আসামী মোঃ মুজিবুর রহমান(২০)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৬ অক্টোবর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ