কলকলিয়া বাজারে “প্রিমিয়ার ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

কলকলিয়া বাজারে “প্রিমিয়ার ডায়াগনস্টিক সেন্টার” এর শুভ উদ্বোধন

 

​স্টাফ রিপোর্টারঃ
কলকলিয়া বাজারে ” প্রিমিয়ার ডায়াগনস্টিক সেন্টার ” এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৪ অক্টোবর রোজ রবিবার বাদ আছর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া বাজারে ফিতা কেটে ‘প্রিমিয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
কলকলিয়া বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে ও বাংলা টু লন্ডন টিভির পরিচালক জুবায়ের হোসেন এর পরিচালনায় প্রিমিয়ার ডায়াগনস্টিক সেন্টার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্বোধক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, প্রিমিয়ার ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর হাসানুজ্জামান শাহ।
আরও বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সালিসি ব্যক্তি জমির আলী, আব্দুল হক, প্রিমিয়ার ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক হাসান মাহমুদ, মেসবাউল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি বিএনপি নেতা হুমায়ূন কবীর ফরীদি,বিএনপি নেতা আব্দুল হক, আজিজুল হক আজিবুল, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর সুপারিন্টেন্ডেন্ট শাহজাহান মাহমুদ, পাড়ারগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা ছালিক আহমদ, সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আজিজুল হক, কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি আলী হোসেন, কোষাধ্যক্ষ মনসুর মিয়া ও মাওলানা রুহুল আমীন জিহাদী সহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন।
​সভায় বক্তারা বলেন, কলকলিয়া বাজারে এই ডায়াগনস্টিক সেন্টার চালুর মাধ্যমে স্থানীয় মানুষজন হাতের নাগালই মানসম্মত স্বাস্থ্য পরীক্ষা ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন। এতে রোগীদের দূরে যাওয়ার ভোগান্তি অনেকটাই কমে আসবে। বক্তারা প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
​আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি, কল্যাণ এবং উপস্থিত সবার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলকলিয়া বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ এনায়েত উল্লাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ