প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের প্রখ্যাত আলেম শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহরস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ আলেমকে দেখতে এই হাসপাতালে গিয়েছিলেন জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন এর এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
দলীয় সূত্রে জানাযায়, চিকিৎসাধীন আল্লামা নূরুল ইসলাম খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন স্থানীয় এই দুই সংসদ সদস্য।
সাক্ষাৎকালে এমপিদ্বয় হুজুরের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। এ সময় তারা বলেন, প্রখ্যাত এই আলেমের সুস্থতা ও দ্বীনের খেদমতে তাঁর উপস্থিতি পুরো দেশ ও এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্ববহ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest