জগন্নাথপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

জগন্নাথপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

হুমায়ূন কবীর ফরীদি##

” উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতায় সমন্বয় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) শিল্প মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ রা অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‍্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, ইউআরসি মোঃ মুস্তফা আহসান হবিব, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি রিয়াজ রহমান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক মোঃ আল-আমীন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মিজানুর রহমান ও যুব উন্নয়ন অফিসের সহকারী মাহমুদুল হাসান।

এ সংক্রান্ত আরও সংবাদ