হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক অনুদান প্রদান অনুষ্ঠান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৬ উপলক্ষে জগন্নাথপুরে র্যালী, আলোচনা সভা ও মহড়া এবং নজরুল বর্ষ উপলক্ষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান বিতরণের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১৩ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, জগন্নাথপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দে, জগন্নাথপুর উপজেলা হিন্দু, বৈদ্য ও খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক স্বতীশ গোস্বামী, বিভাস দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক সুবল দেব ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দাস।
আলোচনা পর্ব শেষে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দিয়েছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমদ। পরে ১১টা ৩০ মিনিটের সময় “ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এমপি মোহাম্মদ কয়ছর আহমদ এর নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এর অংশ গ্রহণে এক বিশাল র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে শেষ হয়। এবং জগন্নাথপুর ফায়ার সার্ভিস টিম অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করে। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মুর্শেদুল আলম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, জগন্নাথপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দে। এদিকে নজরুল বর্ষ-২০২৬ ইং উপলক্ষে ” নজরুল বর্ষ ” ও ” আমার সংস্কৃতি, আমার অহংকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১২ টা ৩০ মিনিটের সময় জগন্নাথপুর উপজেলার রাধারমণ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও ইউআরসি কর্মকর্তা মুস্তফা আহসান হাবীব এর পরিচালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমেদ ও জগন্নাথপুর পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্বামী। আলোচনা পর্ব শেষে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
উপরে উল্লেখিত অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন,জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ,যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, ইউএনও অফিস এর অফিস সহকারী মিজানুর রহমান, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর সাবেক প্রভাষক বিজিত রঞ্জন দে, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শাসুল ইসলাম জাবির, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।