সিলেট বিভাগীয় খেন্নাউ দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “আকিল শাহ্ তরী”, সাদিপুরে আলোচনা সভা ও প্রীতিভোজ

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

সিলেট বিভাগীয় খেন্নাউ দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “আকিল শাহ্ তরী”, সাদিপুরে আলোচনা সভা ও প্রীতিভোজ

হুমায়ূন কবীর ফরীদি##

শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেন্নাউ দৌড় ( নৌকা বাইচ) প্রতিযোগিতায় জগন্নাথপুরের সাদিপুর গ্রামের “আকিল শাহ্ তরী” চ্যাম্পিয়ন হয়েছে। এই সাফল্য উদযাপন উপলক্ষে সাদিপুরে আলোচনা সভা, প্রীতিভোজ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেন্নাউ দৌড়(নৌকা বাইচ) প্রতিযোগিতা সিলেট বিভাগীয় গাছগলই ঐক্য পরিষদ এর আয়োজনে বিগত ৫ অক্টোবর বৃহত্তর সিলেটের শেরপুর এলাকায় কুশিয়ারা নদীতে   অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের ‘আকিল শাহ তরী’ চ্যাম্পিয়ন হয়েছে। এ সাফল্য উদযাপন উপলক্ষে “আকিল শাহ্ তরী ” পরিচালনা কমিটি ও সাদিপুর  গ্রামবাসীর আয়োজনে গতকাল বাদ যোহর স্থানীয় শাপলা কমিউনিটি সেন্টারে কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার (প্যানেল চেয়ারম্যান -২) মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সদস্য বাংলা টু লন্ডন টিভির পরিচালক জুবায়ের হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় মনোমুগ্ধকর আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, আকিল শাহ তরী’র মালিক মলঃ রঙ্গুম আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বপ্নের তরী নৌকার মালিক যুৃ্ক্তরাজ্য প্রবাসী মোঃ আবুল হোসেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান, সাদিপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ আকিক মিয়া, ডালিয়া তরী নৌকার মালিক ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনোরুল হক, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জাবেদ আলম কোরেশি, দেহ তরী নৌকার মালিক রুম্মান হোসেন, আনর শাহ তরীর পরিচালক ও সাবেক কাউন্সিলর সোহেল আমিন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান তুতি, আশু শাহ্ তরী (পাড়ারগাঁও)-এর পরিচালক ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মখন মিয়া, সমাজ সেবক সেলিম আহমদ ও জিয়াউর রহমান, সাবেক মেম্বার লিটন মিয়া, সফাত শাহ তরীর প্রতিনিধি রনি আহমদ, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. কাছা মিয়া, আকিল শাহ তরী পরিচালনা কমিটির  সহ-সভাপতি শফি মিয়া, সাবেক কৃতী খেলোয়াড় ও প্রবাসী রুমান আহমেদ এবং জাবেদ আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন আকিল শাহ তরীর প্রধান কাণ্ডারি, সহকারী কাণ্ডারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা পর্ব শেষে  ডালিয়া তরী, আশু শাহ তরী, আনর শাহ তরী, দেহ তরী ও স্বপ্নের তরী’র মালিকগনের পক্ষ থেকে বিভাগীয় খেন্নাউ দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন আকিল শাহ তরী’র কর্ণধারদের হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সোনার তরীর প্রতিনিধি কতুব মিয়া, আয়ুব শাহ তরীর প্রতিনিধি আহাদ মিয়া, আনর শাহ তরীর প্রতিনিধি রুহেল মিয়া, ঝিনুকের তরীর মালিক জুবায়ের আহমদ, শাহ সিকন্দর তরীর প্রতিনিধি রুমান হোসেন এবং গ্রামের মুরব্বি আনজু মিয়া, আবিদ আলী, সোনা মিয়া, সোফান মিয়া, কামাল মিয়া, ছোবারক মিয়া, কালাম মিয়া, আবুল খয়ের, কাহার মিয়া, সফরাজ মিয়া, দয়াল মিয়া, ছইদুল মিয়া, শফিক আলী, সুলতান মিয়া, মতিন মিয়া, সমসু মিয়া, ছুফি মিয়া, ফয়জুল করিম, সোহেল মিয়া ও ফজর মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা পর্ব ও সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননা স্মারক প্রদান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে খেন্নাউ দৌড় (নৌকা বাইচ) এর মতো আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি -সংরক্ষণ নতুন প্রজন্মের কাছে গুরুত্ব তুলে ধরা এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ