কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে গলাখালে উঠান বৈঠক

প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে গলাখালে উঠান বৈঠক

 

স্টাফ রিপোর্টারঃ
সমাগত জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ১৯ শে অক্টোবর দিবাগত সন্ধ্যা রাতে গলাখাল গ্রামবাসীর আয়োজনে এই গ্রামস্থ নূরুল হক এর বাড়ীতে গ্রামের বিশিষ্ট মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা গৌছ আলী’র সভাপতিত্বে ও বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতুর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম,সদস্য হুমায়ুন কবির, বিএনপি নেতা সুজাত তালুকদার,বিশিষ্ট সমাজ ুমোঃ হেলাল মিয়া,মুক্তার মিয়া,মোঃ লিলু মিয়া, নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিঠন মিয়া, বিএনপি নেতা শিবলু মিয়া,বিএনপি নেতা শামসুল হক, সমাজ সেবক রুকন মিয়া,বিএনপি নেতা আঞ্জুর আলী, সুজাত মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আহমেদ, রুবেল মিয়া,নাহিদ চৌধুরী, যুবদল নেতা জাকারিয়া সওদাগর ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ।
এসময় গলাখাল গ্রামের লোকজন সহ আরো অনেকে।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ