প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে পৃথক জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার আসামী খালেদ (৪০) ও প্রণব (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই ( ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) এসআই মোঃ নূর হোসেন, অত্র থানার এসআই মোঃ মতিউর রহমান নেতৃত্বে এসআই কবির আহমদ সহ একদল পুলিশ ১৯ শে অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বড় মোহাম্মদপুর গ্রাম নিবাসী মৃত সৈয়দ আছকর আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-৯, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬; জি আর নং-১৭৮, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬; সময়- ২২:৩০ ধারা- ৯(৪)(খ)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ; তৎসহ 506(2), The Penal Code, 1860 মামলার এজাহার নামীয় আসামী আবু খালেদ(৪০) কে তার নিজ গ্রাম এলাকা হইতে গ্রেফতার করেন ও জগন্নাথপুর পৌর সভার জগন্নাথপুর (দীঘিরপাড়) গ্রাম নিবাসী প্রদন্য সরকার এর ছেলে জগন্নাথপুর থানার ,জিডি নং-৭৬৩, তারিখ- ১৯ অক্টোবর, ২০২৬;, ধারা-পুলিশ আইনের ৩৪ এর মামলার আসামী প্রনব সরকার(৪৫)কে জগন্নাথপুর বাজারের হ্যালিপ্যাড এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২০ শে অক্টোবর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest