জগন্নাথপুরে “বাবুল” নামক এক যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬

জগন্নাথপুরে “বাবুল” নামক এক যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের পল্লীতে তারাইল এর বাবুল(৩৫) নামক এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার গজিনপুর গ্রাম নিবাসী বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ২ ওয়ার্ড এর কামিনীপুর গ্রামে বসবাসকারী দোলাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) পরিবারের অগোচরে ৭ সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরের দিকে একটি নতুন ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বেলা ১ঘটিকার সময় দুর্ঘটনার খবর পেয়ে  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এবং জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসেন। পরে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ