জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে সড়কের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে সড়কের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি, জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমে এর বরাদ্দে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত  শ্রীধরপাশা (শ্রীধরপাশা পশ্চিম হাটি) গ্রামের ভিতরে ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ এর বাড়ীর সামন হইতে শ্রীধরপাশা পশ্চিম হাটি জামে মসজিদের সামন পর্যন্ত গ্রামের ভেতরের ৪ শত  ফুট সড়কে সিসি ঢালাই কাজ ৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার শুভ উদ্বোধন করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস ছালাম,সদস্য হুমায়ূন কবির, মিঠন মিয়া, মাছুম আলম কোরেশি, বিএনপি নেতা মোঃ আখলাকুল আম্বিয়া জিতু, বিএনপি নেতা আঞ্জুর আলী, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, বিএনপি নেতা সুজাত মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু, জুনেদ আলম, যুবদল নেতা সালমান আলম কোরেশি ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক সহ গ্রামের মুরব্বিয়ান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ