প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির ফরিদী, মোঃ ফারুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক জামাল হোসাইন, মোঃ মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, কার্যকরী কমিটির সদস্য ইকবাল হোসাইন, মোঃ মঈন উদ্দিন, সদস্য জুবায়ের আহমদ ও নাঈম হোসাইন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জগন্নাথপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়াও সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest