শ্রীধরপাশায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এর ভাই গ্রীসে বসবাস উপলক্ষে দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্রীধরপাশায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এর ভাই গ্রীসে বসবাস উপলক্ষে দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত

জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ

শ্রীধরপাশা গ্রাম নিবাসী বিএনপি নেতা ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ এর ছোট ভাই আজির উদ্দীন এর গ্রীস বসবাস উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা কলকলিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ এর ছোট ভাই আজির উদ্দিন স্থায়ীভাবে বিদেশে বসবাস করার জন্য ইউরোপের অন্যতম দেশ গ্রীসে অবস্থান করা উপলক্ষে ৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তাঁহার নিজ বাড়ীতে পরিবারবর্গের আয়োজনে মেম্বার পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে মিলাদ, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, যুগ্ম আহবায়ক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির, মাহবুব আলম কোরেশী মাছুম, মিঠন মিয়া, বিএনপি নেতা সুজাত মিয়া, নূরুল হক, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহেল আলম কোরেশি, সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম,  ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আঞ্জুর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি রোকন মিয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু, জুনেদ আহমদ , কলকলিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফিরোজুল হক, ডাঃ রফিক ও মেম্বার পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ এর আত্মীয়-স্বজন সহ এলাকার আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ