প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
মাদক দ্রব্যের অভয়াশ্রম জগন্নাথপুরে ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও ভারতীয় মদ ক্রয়-বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মাঝে -মধ্যে মাদকাসক্তরা প্রশাসনের হাতে গ্রেপ্তার হলেও মাদক এর রাঘববোয়াল ব্যবসায়ীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। যারফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাট -বাজার ও গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি নামমাত্র ভূষিমাল ও টং দোকানের অন্তরালে অবৈধ ভারতীয় পন্য সহ মাদক ব্যবসা অবাদে চালিয়ে যাচ্ছে। ৬ সেপ্টেম্বর রোজ রবিবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানাযায়, জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার এলাকায় , রানীগঞ্জ বাজার, কাদিপুর পয়েন্ট ও মোহাম্মদগঞ্জ বাজার পার্শ্ববর্তী এলাকায় অতি সুকৌশলে সুশীল সমাজ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাঘববোয়াল মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা ঘরে বসেই চালাচ্ছে। এবং ক্ষুদ্র মাদক ব্যবসায়ীরা জনবহুল এলাকায় অর্থাৎ বিভিন্ন পয়েন্টে ফেরী করে গাঁজা, চোলাই মদ, ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট নামক মদক দ্রব্য আবাদে বিক্রি করছে। অতি সহজে এই সকল মাদক দ্রব্য যুব সমাজ ও মধ্য বয়স্ক ব্যক্তিরা হাতের নাগালে পেয়ে সেবন এর ফলে মরণব্যাধি ক্যানসার, শ্বাসকষ্ট, স্মৃতি শক্তি হারানো সহ বিভিন্ন প্রকার প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এমনকি নেশার টাকা যোগানোর তাগিদে পরিবারের সাথে অসাধাচারন করার পাশাপাশি চুরি-ছিনতাই সহ নানাবিধ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। উপজেলার প্রায় ৬০% যুব সমাজ কোনোনা কোনো ভাবে মাদকাসক্ত। এসকল মাদকদ্রব্য পাচারের নিরাপদ রোড হিসেবে জগন্নাথপুর টু পাগলা সড়কের ছয়হাড়া পয়েন্ট, কলকলিয়া পয়েন্ট ও যোগল নগর পয়েন্টকে ও নৌ-পথ হিসেবে জগন্নাথপুর উপজেলার ডাউকা নদী, কামারখালী নদী ও শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। এই পয়েন্ট গুলো থেকে উল্লেখিত এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে এই সকল মাদক দ্রব্য। মাঝে -মধ্যে চুনোপুঁটি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা প্রশাসনের হাতে গ্রেপ্তার হলেও রাগব বোয়াল মাদক ব্যবসয়ারী থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। সমাজকে সুন্দর ও পরিছন্ন রাখার লক্ষে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে বিশেষ করে রাগব বোয়াল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ মহোদয় ও স্থানীয় প্রশাসন সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest