কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুস সোবহান এর মতবিনিময়

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুস সোবহান এর মতবিনিময়

 

হুমায়ূন কবীর ফরীদি#
কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান মতবিনিময় করেছেন।
সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে চলতি সেপ্টেম্বর মাসের যেকোনো দিন এই নির্বাচন এর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর আয়োজনে ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আছর কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সমাগত ১ং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান,  কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, আব্দুল মান্নান, বিএনপি নেতা আবুল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শামসুল হক, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক আজিবুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনা মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ জিতু, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রোহান আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, মনির হোসেন, মাহবুবুল আলম মাছুম, আব্দুল মতিন, মিঠন মিয়া, বিএনপি নেতা আব্দুস সামাদ, নূরুজ্জামান, আনোয়ারুল হক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  হাফিজ সাজাদ মিয়া, ২ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঞ্জুর আলী, সাধারন সম্পাদক আব্দুর রহিম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুফি মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আলী আকবর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জাহেদুজ্জামান শোয়েব, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজ মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মবিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল খলিল, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি আবির হোসেন আবু, সহসাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আহমেদ, আইয়ূব আলী, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রেজাউল হক সহ দুই শতাধিক দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান তাঁহার বক্তব্যে নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বর মাসের যেকোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ থাকবে না। তবে দলীয় নির্দেশনায় প্রার্থী থাকবে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে সমাগত ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া,ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী। আমি নির্বাচিত হলে দেশের সার্বিক উন্নয়নে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জ – ৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ মহোদয়ের মাধ্যমে ১নং কলকলিয়া ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমার প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।
কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি সহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। হাজী মোঃ আব্দুস সোবহান একজন ক্লিন ইমেজের মানুষ এবং সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ এর আস্থাভাজন। ইতিমধ্যে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রচেষ্টায় এমপি মহোদয়ের বরাদ্দে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা,শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ হয়েছে ও চলমান আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী মোঃ আব্দুস সোবহান চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ