জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা ​

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা ​

 

হুমায়ূন কবীর ফরীদি ##

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
“মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে ৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর উপস্থিতিতে এক বিশাল র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে এসে শেষ হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্ববায়ক ​সালাউদ্দিন আহমদ মিঠু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ​তাজউদ্দিন আহমদ, উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল খায়ের, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ