প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) এর ১৫ তম ঈসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর বালিকান্দী গ্রাম নিবাসী প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম এর আয়োজনে ও এই মেমোরিয়াল ট্রাস্টের ট্রাষ্টি এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ তালিমুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান (রঃ) এর ১৫ তম ঈসালে সাওয়াব উপলক্ষে ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকা হইতে রাত ১০ ঘটিকার সময় বৃহত্তর বালিকান্দী গ্রামস্থ নিজ বাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী হাজী মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা অলিউডর রহমান এর মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধন অতিথি হিসেবে পবিত্র কুরআন এর আলোকে বয়ান পেশ করেছে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট মাযার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে পবিত্র কুরআন এর আলোকে বয়ান পেশ করেন, ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ছমির উদ্দিন, সূদুর ঢাকা থেকে আগত হাফিজ মাওলানা মুফতী জামিল হোসাইন, বায়তুল মামুর জামে মসজিদ সিলেট এর ইমাম ও খতিব হযরত মাওলানা জামিল আহমদ,ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভী হষরত মাওলানা আজমল হোসাইন জামী,লতিফিয়া হিফযুল কুরআন মাদ্রাসা সিলেট এর পরিচালক হাফিজ মাওলানা নজির আহমদ হেলাল, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা সোলাইমান হেকিম ও বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মতলিব লতিফি।
এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করেছেন।
এসময় আলেম-ওয়ালামা সহ পাচ শতাধিক মুসল্লিয়ামে কেরাম উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলের মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest