বৃহত্তর বালিকান্দী গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী “মনোরুল হক” এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

বৃহত্তর বালিকান্দী গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী “মনোরুল হক” এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি ##
বৃহত্তর বালিকান্দী গ্রামবাসীর সাথে ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনোরুল হক এর বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাগত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজ সেবক বালিকান্দী গ্রামের বাসিন্দা মোঃ মনোরুল হক এর সমর্থনে তাঁহার নিজ গ্রাম বৃহত্তর বালিকান্দী গ্রামবাসীর আয়োজনে ১১ ই নভেম্বর দিবাগত রাতে এই গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আশরাফুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ খাইরুল ইসলাম এঁর বাড়ীতে কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ সোহাগ মিয়ার পরিচালনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনোরুল হক এর বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সমাগত ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনোরুল হক।
স্বাগত বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ তালিমুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, বালিকান্দী গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ জমির আলী, যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলাম, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ নূর আবেদীন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৬ নং ওয়ার্ড মেম্বার) মোঃ আব্দুল হাসিম, সালিশি ব্যক্তি বাদশা মিয়া, সাবেক মেম্বার মির্জা আবদুল লতিফ, মোঃ নজরুল ইসলাম, সাহেদ মিয়া, আনোয়ার হোসেন শিপু, মোঃ শাহ আলম,শুকুর আলী, শাহেদ আহমেদ ও কামাল হোসেন লিলু প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ জাকারিয়া আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর বালিকান্দী গ্রামের মুরুব্বীয়ান ও যুবসমাজ সহ সকল জনসাধারণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা বৃহত্তর বালিকান্দী গ্রামবাসী তথা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। মনোরুল হক একজন ক্লিন ইমেজের মানুষ দক্ষ সংঠক ও পরোপকারী।তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে বৃহত্তর বালিকান্দী গ্রাম সহ ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মনোরুল হক তাঁহার বক্তব্যে বলেন,অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে গ্রামবাসী সহ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ