প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখন সেই উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনপদেও। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে জগন্নাথপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য হোন্ডা শোডাউন।
শনিবার (২৭ জুন) বিকেলে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন শত শত ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি গায়ে এবং জাতীয় পতাকা হাতে সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন পুরো এলাকা।
মেগা শোডাউনটি উপজেলার রানীগঞ্জ বাজার থেকে শুরু করে রানীগঞ্জ সেতু হয়ে জগন্নাথপুর বাজার সহ আশে পাশের কয়েকটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশপাশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পুরো পথজুড়ে সমর্থকদের স্লোগান, ভুভুজেলার শব্দ এবং উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজনে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রতি বিশ্বকাপের মতো এবারও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের কাছেও আয়োজনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে জগন্নাথপুরের বিশ্বকাপ উন্মাদনার অন্যতম বড় আয়োজন হিসেবে উল্লেখ করেছেন।
আয়োজক সূত্রে জানা যায়, পুরো কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আর্জেন্টিনা সমর্থক তারেক আহমেদ মিঠু, রনি মিয়া, মিলাদুর রহমান মিলাদ, রানা মিয়া, শাহেদ মিয়া, হিমু তালুকদার, হাবিব মিয়া, নুর আহমদ, রিজু মিয়া, তামিম আহমদ, দুলন মিয়া, হাসান মিয়া, রাজীব মিয়া, রাজ্জাক, জুম্মান আহমেদ, শরিফ উদ্দিন, সালমান আহমেদ, রেজওয়ান আহমদ, রেজাউল করিম রেজা, জহিরুল ইসলাম, উজ্জ্বল, সুজন, মোস্তাকিম ইসলাম, মাসুদ রানা ২,মো. কাউসার আহমেদ, আয়ান মিয়া, মারুফ, সেলিম, রুহুল আমিন, আব্দুল বাসিদ, তৈনুল ইসলাম, জুবের আহমদ, শিপন মিয়া, মাসুম রানা, শামীম আহমদ, শাহিন মিয়া, তোফায়েল মিয়া, নাহিদুল, মোতাকাব্বির, রাজন, রাফিদ ,ইমন মিয়া, মারুফ, ইমামুল, আবু সাঈদ, রাজু , ছাব্বির, আজহার সহ স্থানীয় আরও অনেক ফুটবলপ্রেমী। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে এই বর্ণাঢ্য শোডাউন।
বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। আর সেই উন্মাদনারই রঙিন বহিঃপ্রকাশ দেখা গেল জগন্নাথপুরের আর্জেন্টিনা সমর্থকদের এই জমকালো আয়োজনে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest