প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বাজারে গ্যাস সিলিন্ডার এর দোকানে পণ্যের কোনো মূল্যতালিকা প্রদর্শিত না থাকায় অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে আমাদের বাজার মনিটরিং নিয়মিত চলবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করলে বা নির্ধারিত দামের চেয়ে বেশি রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” জনস্বার্থে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest