স্কুল-কলেজের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি পরিবর্তন

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

স্কুল-কলেজের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি পরিবর্তন

ইউএস বি ডেস্কঃ
স্কুল-কলেজের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি পরিবর্তন ফাইল ছবি
দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, আর ১৬ জুলাইয়ের মধ্যে এ পরীক্ষা শেষ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
সুত্রঃ জাগো নিউজ. কম

এ সংক্রান্ত আরও সংবাদ