জগন্নাথপুরের হামলা মামলার প্রধান আসামী মতিন কারাগারে

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

জগন্নাথপুরের হামলা মামলার প্রধান আসামী মতিন কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় দায়ের করা হামলা, মারধর ও লুটপাট মামলার প্রধান আসামি আব্দুল মতিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
আব্দুল মতিন (৪০) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৪ নভেম্বর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর এলাকায় সংঘটিত হামলার ঘটনায় ছাতক উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা সাহেব আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মতিন ও তার ভাই আব্দুল কায়ুমকে আসামি করা হয়(জগন্নাথপুর থানার এফআইআর নং-১২, তারিখ- ১৭ নভেম্বর, ২০২৫; জি আর নং-২০৪, ধারা- ৩০৭/৩২৩/৩২৬/৩৫৪/৩৭১/ ৫০৬/১১৪/৩৪ The Penal Code, ১৮৬০)।
মামলা দায়েরের পর জগন্নাথপুর থানা পুলিশ ২ নম্বর আসামি আব্দুল কায়ুমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে মামলার প্রধান আসামি আব্দুল মতিন দীর্ঘ প্রায় সাত মাস পলাতক ছিলেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ১৭ জুন তিনি জগন্নাথপুর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আমরা জামিনের বিরোধিতা করে প্রয়োজনীয় আইনি যুক্তি উপস্থাপন করি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ বিষয়ে মামলার বাদী সাহেব আলী বলেন, “দীর্ঘদিন ধরে প্রধান আসামি পলাতক ছিল। অবশেষে আদালতে হাজির হওয়ার পর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
মামলার বাদী সাহেব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ নভেম্বর সংঘটিত ওই ঘটনায় হামলা, গুরুতর জখম, ছিনতাই, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ