জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জুনেদ (৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, এএসআই এখলাছুর রহমান, এএসআই শাহে জামাল এবং এএসআই হাফিজুর রহমান সহ একদল পুলিশ ১৮ জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার আটঘর সমসপুর নিবাসী আব্দুল আহাদ এর ছেলে সিআর-১৪৪/২৬(জগ) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জুনেদ মিয়া (৩২)কে তার নিজ এলাকা হইতে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তাকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৯ শে জুন সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

 

এ সংক্রান্ত আরও সংবাদ