জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী নাঈম (১৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ নুর হোসেন (চার্জ ইনচার্জ), এসআই মোঃ মতিউর রহমান, এসআই মোঃ আল-আমিন, এসআই ভানু লাল রায় এবং এএসআই এখলাছুর রহমান সহ একদল পুলিশ ২৫ শে জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ঘুংগিয়ারগাঁও গুচ্ছ গ্রামের বসবাসকারী ময়নুল আলম এর ছেলে জিআর-৫১/২৪ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ নাঈম(১৮) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৬ শে জুন সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ