প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
পর্তুগাল বিএনপি নেতা জগন্নাথপুর এর কৃতি সন্তান শামসুজ্জামান জামানকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে বরন করার পাশা-পাশি সংবর্ধনা প্রদান করেছেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রাম নিবাসী সাবেক ছাত্রনেতা পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান মা-মাটি দেশের টানে সংক্ষিপ্ত সফরে মাতৃভূমি বাংলাদেশ এসেছেন। তিনি গতকাল ২১ শে জুন দুপুরে সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে বরন করে সংবর্ধনা প্রদান করেছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলে, সিলেট মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রুবেল বকস, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু শহিদ শাহীন, মহানগর যুবদল নেতা ফারেস আহমদ বশির, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজিব হোসাইন শাহিদ, এম সি বিশ্ববিদ্যাল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান আবির,সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির , যুবদল নেতা কাওছার হোসেন তালুকদার ও ছাত্রনেতা পিয়াস আহমদ প্রমুখ।
সংবর্ধনা প্রদানকালে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান জামান বলেন, আমরা যারা প্রবাসে থাকি আমাদের শরীর শুধু সেখানে থাকে আর আমাদের মন সবসময় আপনাদের পাশে থাকে। আপনাদের সাথে অতীতের রাজপথে হাটা কে সবসময় মনে থাকে তবে শান্তনা শুধু এটুকু প্রবাসে থেকেও আমরা ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছি। ভবিষ্যতে দলের ও দেশের যেকোন প্রয়োজনে সবসময় আপনাদের পাশে থাকবো । সবাই এই বৃষ্টির মধ্যে আশার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest