জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত দুই আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সেলিক(২৮) ও তামিম (২৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ নুর হোসেন, এসআই মোঃ মতিউর রহমান, এসআই সাব্বির হোসেন, এসআই উমর ফারুক,এএএসআই ভানু লাল রায় ও এএসআই এখলাছুর রহমান সহ একদল পুলিশ ২৩ শে জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পশ্চিমপাড়া নিবাসী রফিক মিয়ার ছেলে সিআর নং-২০৮/২৪ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সেলিক মিয়া(২৮) ও একই উপজেলার রানীগঞ্জ গ্রাম নিবাসী মোঃ তছর আলীর ছেলে জিআর-১৫১/২৫ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মাহমুদ আলী তামিম (২৪)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ২৪ জুন রোজ বুধবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ