প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
সাহেদুর রহমান, জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে দুইv যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থানীয়রা গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।
পরে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কেন্দ্রী গ্রামের আবিদ হোসেনের ছেলে আব্দুর রহমান (১৮) এবং একই গ্রামের রইছ আলীর ছেলে ফয়জুল আহমেদ (২০)।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও চলমান থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest