জগন্নাথপুরে ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

জগন্নাথপুরে ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে, জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’।
২২ জুন, ২০২৬ ইং বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মডেল কিন্ডার গার্টেন (কেন্দ্র কোড ১৯৫)-এ অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরিক্ষায় উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত স্বনামধন্য একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র মোট ১২ জন শিক্ষার্থী এই পরিক্ষায় অংশগ্রহন করে। তন্মধ্যে ৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন শিক্ষার্থী ‘ট্যালেন্টপুল’ এবং ৪ জন শিক্ষার্থী ‘সাধারণ’ গ্রেডে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো: তৃতীয় শ্রেণীর আরাফাত রহমান (রোল: ৩১২৮২), রাইসা চৌধুরী (রোল: ৩১২৮৪), নার্সারি শ্রেণীর আসীর আজমাইন (রোল: ৩১১২৭) এবং সাফওয়ান হুসেন মাসুদ (রোল: ৩১১২৬)।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো: তৃতীয় শ্রেণীর আরিয়ান ইসলাম (রোল: ৩১২৮৩), দ্বিতীয় শ্রেণীর মাহমুদুল হাসান রিয়াদ (রোল: ৩১২৩৯), প্রথম শ্রেণীর মোছাঃ ফারহা জান্নাত মুন্নী (রোল: ৩১১৮১) এবং নার্সারি শ্রেণীর অনুশ্রী আচার্য (রোল: ৩১১২৫)।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। একাডেমির এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আর্ন্তজাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই প্রতি বছর শিক্ষার্থীরা এমন চমৎকার ফলাফল উপহার দিচ্ছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ