প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
আশরাফ উদ্দন, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও ক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে অর্থদণ্ড ও ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। (২৪ জুন) বুধবার সকাল ১১ টায় দিরাই বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিজান সূত্রে জানা যায়, বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।১৬০ পিস কারেন্ট জাল জব্দ করে
অভিযান চলাকালীন আইন অমান্য করে নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে বিক্রেতা দীপক দাস (৫০) ও বিপ্লব শর্মা (৪৫) এবং নিষিদ্ধ জাল কেনার অপরাধে ক্রেতা আবু বক্করকে (৪৫) হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের অপরাধের ধরন বিবেচনা করে দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিক্রেতা দীপক দাস ও বিপ্লব শর্মাকে ২০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। অন্যদিকে, আইন লঙ্ঘন করে নিষিদ্ধ পণ্য ক্রয় করার অপরাধে ক্রেতা আবু বক্করকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক সৌরভ বলেন , নিষিদ্ধ কারেন্ট জাল দেশীয় মৎস্য সম্পদের জন্য চরম হুমকিস্বরূপ। বাজার নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest